1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. sixteentv13@gmail.com : sixteennews :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাহী প্রকৌশলী পদায়নে ‘লটারি কারসাজি’র অভিযোগ! পাঁচ বাক্সে পছন্দের নাম, ঢাকায় থাকতে ঘুষ-নেপথ্যে কারা, নীরব কেন কর্তৃপক্ষ? নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার প্রবেশপথ বন্ধের অভিযোগ, ৭৫ লাখ টাকা চাঁদা দাবি! শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সরোয়ার হোসেনের আওয়ামী লীগ কানেকশন নিয়ে প্রশ্ন ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ বিস্ফোরক অভিযোগ। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬২ Time View

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন।

৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

নতুন কোচ হিসেবে জামিলের প্রথম বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাজিকিস্তান ও উজবেকিস্তানে, শুরু ২৯ আগস্ট থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com